কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-০৪ ২২:১৫:৩০
image

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সমবায়ে গড়ছি দেশ, সম্মাট হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভা ও  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া'র সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মো: সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা পল্লি উন্নয়ন অফিসার ফিরোজ আলম প্রমূখ।