পা র ভী ন আ ক তা র

  • আমরাও আসছি (বন্ধু হিটলু স্মরণে)
  • ২০২৩-১১-০৪ ২২:০১:২৭
image

চিরদিন রবে তুমি অন্ধকার কোঠরে
আমরাও আসছি ঠিক তোমারই মত করে, 
এত উচ্ছল, এত আনন্দ সব এখন স্মৃতির ঘরে। 
এমন  ফাঁকি দিয়ে চলে যাবে কেন, গেলে কেন রে?!
সবই রেখে গেলি,বলে তো গেলে না কাহারেও।
জেনেও না জানার ভান করে কত ভুল করি, 
এখন শুধু অনুতপ্তের তপ্ত দাহে জ্বলে পুড়ে মরি।
আজ বয়ে বেড়াচ্ছি যেন মিথ্যে এক জীবন কাণ্ডারী। 
খসে যাবে, পঁচে যাবে মিশে যাবে দেহখানি মাটির সাথে, 
নিষ্ঠুর পৃথিবী তোকে কোন ফাঁকে বলল ছেড়ে যেতে?!
টের তো পেলে না কাছের মানুষ, পাশের সংগী 
আজ তোকে হারিয়ে খুঁজে হয়রান অতল অংগ।
আর হবে না দেখা, হবে না কথা এসব কি মেনে
নেওয়ার।

May be an image of 1 person
বন্ধু মোদের ক্ষমা করে দিস যেমন আগেও ছাড় দিয়েছিস। 
বন্ধু ওপারে ভালো থাকিস।