‘মুজিব: একটি জাতির রূপকার’ ইতিহাসের অনন্য দলিল-কুয়েট ভাইস-চ্যান্সেলর

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১১-০৪ ২১:১৯:২৩
image

০৪ নভেম্বর, ২০২৩ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ দিনব্যাপী ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। ০৪ নভেম্বর শনিবার সকাল ১০ থেকে ১ টা, দুপুর ৩ থেকে বিকাল ৬টা, বিকাল ৬টা থেকে রাত ৯ টা ও রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত চার ধাপে অডিটোরিয়ামে সিনেমাটি প্রদর্শিত হয়।
সিনেমা দেখার পর বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ ‘মুজিব: একটি জাতির রূপকার’ ইতিহাসের অনন্য দলিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী, বাংলাদেশ ও স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পরবর্তী সমস্ত কিছু দেশের মানুষের জানা দরকার। আমি মনে করি এই সিনেমাটি বাংলাদেশের প্রতিটি মানুষের বিশেষ করে নতুন প্রজন্মের দেখা উচিত। তাহলেই বাংলাদেশের সঠিক ইতিহাস জানা যাবে।”
বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার আয়োজনে প্রদর্শনীতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ তাদের জন্য নির্ধারিত বিভিন্ন ধাপের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।