কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক্স স্টুডেন্ট ফোরামের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার রংমালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৪ টি বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ ম শ্রেণির মোট ৭৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক আহম্মদ উল্যাহ,সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি ও আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্যাহ খোকন,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাকছুদ জামিল,বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফারুক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শাহীদ খোকন,মাস্টার খুরশিদ আলাম,জীবন আলো ব্লাড় ব্যাংকের সাধারণ সম্পাদক আশাফুুল ইসলাম রাফি,এক্স স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি মাষ্টার ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক -ফখরুল ইসলাম রাজু,অর্থ সম্পাদক জিয়াউর রহমান,সদস্য ইমাম হোসেন রিয়াদ,নুর ইসলাম প্রমূখ।