বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক নাসিরউদ্দিন দিলু'র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৩-১১-০৩ ০০:০৫:০৯
image

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক নাসিরউদ্দিন দিলু'র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২০ সালের ৩ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রয়াত এই চলচ্চিত্রব্যক্তিত্বের প্রতি জানাই বিন্ম্র শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। 
নাসিরউদ্দিন দিলু ১৯৪৪ সালের ১ মে, সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত 'কাপুরুষ' ছবির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
নাসিরউদ্দিন দিলু প্রযোজিত অন্যান্য ছবির মধ্যে- সোনার চেয়ে দামি, রাজার রাজা, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহান, আমি সেই মেয়ে, অন্যতম।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন জনাব নাসিরউদ্দিন দিলু। 

No description available.
উনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সহকারি সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি ছিলেন। পরবর্তীতে সেটা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি হয়। তিনি প্রযোজক-পরিবেশক সমিতিরও কার্যনির্বাহী সদস্য ছিলেন এবং সভাপতিও হয়েছিলেন।  চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা সংগঠনের নির্বাচনের সময়, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও। 
বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের একদা কান্ডারী হিসেবে সুপরিচিত ছিলেন নাসিরউদ্দিন দিলু। চলচ্চিত্রের চলমান দুঃসময়েও পেছন থেকে নিরলসভাবে কাজ করছেন এই মানুষটি। চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ হিসেবে সমাদৃত ছিলেন জনাব নাসিরউদ্দিন দিলু। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে তাঁর অবদান অনসীকার্য।