ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-০২ ২৩:৩৬:৪৮
image

বৃহস্পতিবার (২ নভেম্বর) ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বিকেলে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। 
হুমায়রা হিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই
তিনি বলেন, আজ বিকেল সাড়ে চারটায় হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩শে নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। এ অভিনেত্রী ছোট থেকেই কাজ করতেন মঞ্চে। তার নাটকের নাম ছিল ‘পি আই’। এরপর বেশকিছু দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন তিনি। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমু’র বড় পর্দায় অভিষেক হয়। তবে গত কয়েক বছরে খুব একটা অভিনয়ে দেখা যায়নি তাকে।