দ্বীপ উপজেলা মহেশখালীতে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-১১-০২ ২২:০৩:৩৯
image

মহেশখালী কক্সবাজার প্রতিনিধি ০২ নভেম্বর ২০২৩
বিএনপি- জামায়াতের হত্যা,ষড়যন্ত্র ,অগ্নিসন্ত্রাস - নৈরাজ্যের প্রতিরোধ ও যেকোনো ধরনের অপশক্তি রুখে দিতে এবং "ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে" উন্নতিকরনের লক্ষ্যে দ্বীপ উপজেলা মহেশখালী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহেশখালী  উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে মহেশখালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষে হয়।
পরে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের মাঠে হাফেজ মাহমুদুল হক এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে এ
তারুণ্যের জয়যাত্রা  সমাবেশ  অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃশাহজাহান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম,যুগ্ন-সম্পাদক ওয়াজেদ আলী মুরাদ এর যৌথ সঞ্চালনায় 
তারুণ্যের জয়যাত্রা  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা তিনি বলেন-
মহেশখালী উপজেলা যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশে যে ভাবে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও জামাত দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে ; এভাবে কি সবাই আগামীতে আমাদের ডাকে ছাড়া দিবেন কিনা? সবাইকে আসতে হবে, থাকতে হবে, কারণ আমরা মুক্তি যোদ্ধে আমাদের ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী , শাপলাপুর ইউপির চেয়ারম্যান এড.আব্দুল খালেক চৌধুরী, যুবলীগের সহ-সভাপতি সেলিম উল্লাহ সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওয়াজেদ আলী মোরাদ, সহ-সভাপতি মোঃমামুন, সাংগঠনিক সম্পাদক মিফতাহুল করিম বাবু, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন মাসুদ প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  বক্তব্য রাখেন। 
দুপুর থেকে মহেশখালী  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরা মিছিলে মিছিলে এসে পৌরসভার সড়কগুলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে মুখরিত করে।
তারুণ্যের জয়যাত্রা  সমাবেশের আগে  কক্সবাজার জেলা শহর থেকে নৌ-পথে গোরকঘাটা জেটিঘাটে পৌঁছে মহেশখালী উপজেলা যুবলীগের নব-গঠিত কমিটির নেতৃত্ববৃন্দরা যুবলীগের নেতা-কর্মীদের ফুলেল  শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে তাদের কাঙ্ক্ষিত নেতাদের বরণ করে নেন।