বুচিতলায় শিক্ষকের বাসার গ্রীলকেটে নগদ টাকা,স্বর্ণালঙ্গার,ল্যাবটপসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুর

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১১-০১ ২২:২৩:৩৪
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলায় এনামুল কবিরের বাড়ীর ভাড়াটিয়া গভ.ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক মো. শারাফুল ইসলামের বাসার জানালার গ্রীলকেটে নগদ টাকা, স্বর্ণালঙ্গার, ল্যাবটপসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরির খবর পাওয়া গেছে। গত ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যার পরপরই ঐ শিক্ষক বাসার বাইরে গেলে সেই সুযোগে বাউন্ডারী ওয়াল টপকে পেছনের জানালা খুলে গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তোভোগী।
অভিযোগের সুত্রে জানাগেছে, তেলিগাতী বুচিতলার এনামুল কবিরের ভাড়াটিয়া গভ.ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষক মো. শারাফল ইসলাম গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাসায় তালা লাগিয়ে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাহিরে যান। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বাসায় ফিরে দরজার তালা খুলে রুমে প্রবেশ করে দেখে আলমেরী খোলা এবং ঘরের সমস্ত মালামাল ছড়ানো এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমেরীর মধ্যে রাখা নগদ ৬০ হাজার টাকা,  দেড় ভরি ওজনের একটি স্বর্ণের অলংকার যার মূল্য প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা, ৫২হাজার টাকা মূল্যের একটি ল্যবটপসহ বেশ কিছু মালামাল নিয়ে কে বা কারা চুরি করে নিয়ে যায়।
ভুক্তোভোগী শারাফুল ইসলাম জানান, চোরেরা পুর্বে থেকে খোজখবর নিয়ে প্রস্তুত ছিল তারা জানতো আমার স্ত্রী বেড়াতে গেছে বাসায় নাই এবং আমি আছরের নামাজের পর প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বের হয়ে এশার নামাজের পর বাসায় ফিরি। গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় বাসা থেকে বাহির হই এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বাসায় ফিরে আসি। এই সময়ের মধ্যে অজ্ঞাত চোরেরা বাড়ীর পিছনের ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে পেছনের জানালার গ্রীলকেটে রুমের মধ্যে প্রবেশ করে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।  তিনি জানায় বাড়ীওয়ালা ভাবী মাগরিবের নামাজের পর শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে ঘরে তালা বন্ধ দেখে আবার উপরে উঠে গিয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। আমি দ্রুত বাসায় ফিরে এসে দেখি ঘরের মধ্যে আমার মালামাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা। 
মরদেহের পাশে গাছের পাতা ভেঙ্গে এবং ডাব ফেলে রেখে কি বোঝানোর চেষ্টা!