ভারতের অর্থায়নে আজ তিন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-০১ ১০:০৯:২২
image

আজ যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। বুধবার (পহেলা নভেম্বর) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের অর্থায়নে বাস্তবায়িত এ তিনটি প্রকল্প উদ্বোধন করা হবে।
প্রকল্প তিনটি হচ্ছে, হলো— আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।
জানা গেছে, এই প্রকল্পগুলো ভারতের সহায়তায় বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্প অঞ্চল গুলোতে সংযোগ এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করবে। 
আখাউড়া-আগরতলা আন্তসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের ৩৯২ কোটি ৫২ লাখ টাকার অনুদান সহায়তার আওতায় বাস্তবায়িত হয়েছে। খুলনা-মোংলা বন্দর রেল লাইন প্রকল্পটি ৩৮৮ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। 
মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে, ভারতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের খুলনা বিভাগের রামপালে অবস্থিত একটি ১ হাজার ৩২০ মেগাওয়াট (২৬৬০) সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) প্রকল্প বাস্তবায়িত হয়েছে।