কোম্পানীগঞ্জে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-০১ ১০:০০:০৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসন ও উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার চরহাজারী ইউনিয়নের জগন্নাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মো: এ টি এম এহসানুল হক চৌধুরী, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,
উপজেলা সহকারী  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল আলম ভূঁইয়া,থানার উপ-পুলিশ পরিদর্শক মো: আলী আশ্রাব,
জগন্নাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।