নিখোঁজের ৩ দিন পর বাড়ীর পাশের পুকুর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১০-৩১ ২৩:৪০:১০
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ হাতের মেহেদীর রং না শুকাতেই স্বামীকে হারালেন নববধু আখিমনি। নিখোঁজের ৩ দিন পর বাড়ীর পাশের পুকুর থেকে রোহানুর রহমান রোহানের(২১)অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। গত ২৮ অক্টোবর শনিবার রাতে বাসা থেকে মোবাইল নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। গতকাল মঙ্গলবার সকালে দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(ঢালীপাড়া) গফফারের পুকুর(মাছের ঘের) থেকে লাশ উদ্ধার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি এবং পরনের কালো রংয়ের জামাটি পাওয়া যায়নি। পুলিশ নিহত রোহানের মৃত্যুর রহস্য জানাতে না পারলেও এলাকাবাসী বলছে প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব, মোবাইল নেওয়ার উদ্দেশ্যে অথবা অতিরিক্ত মাদক সেবন করে গাছে নারিকেল পাড়তে উঠে পানিতে পড়ে তার মৃত্যুর কারন হতে পারে। নিহত রোহান দৌলতপুর থানাধিন মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(ঢালীপাড়া) হাসান খা’র পুত্র। সে দুই সপ্তাহ আগে শিরোমণি বাইপাসের এফ আর জুট মিলে কাজ নেয়। রোহান ছোট বেলা থেকে নানী মাহফুজার বাড়ীতে থাকতো দুই মাস আগে সে মোল্লারহাটের মো. সাখাওয়াতের কন্যাকে বিবাহ করে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রোহান গত ২৮ অক্টোবর রাত ১০টায় বাসা থেকে বের হয়। রাতে বাসায় না ফেরায় স্বজনরা খোজাখুজি শুরু করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় এবং তাকে খুজের না পেয়ে ৩০ অক্টোবর সোমবার রাতে দৌলতপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করে রোহানের মা। গতকাল মঙ্গলবার সকালে পার্শবর্তি আরিফ শেখের শিশু পুত্র আব্দুল্লাহ(৭) খেলার বল কুড়াতে গিয়ে আজাহারের বাড়ীর পিছনে গফফার মাস্টারের মাছ চাষের পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, এসি দৌলতপুর জোন বাশার, দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে  অর্ধগলিত লাশটি উদ্ধার করে প্রথমিক সুরতহাল প্রতিবেদন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লাশের পরনের কাপুড় এবং মুখের দাড়ী দেখে লাশটি তার রোহানের বলে সনাক্ত করে নিহতের ভাই রায়হান । এ সময় রোহানের ব্যবহৃত মোবাইল ফোন এবং গায়ের কালো রংয়ের জামাটি পাওয়া যায়নি।
 লাশ উদ্ধারের পর নিহতের স্ত্রী আখিমনি বিলাপ করে বলতে থাকে মোবাইলের জন্য আমার ময়নাকে (রোহান) তার বন্ধুরা মেরে ফেলেছে। তার নানী শাশুড়ী মাহফুজা বেগম বার বার রোহানের স্ত্রীকে থামিয়ে দিতে দেখা যায়। তবে তিনজনের বিষয়ে কিছু একটি বলতে গিয়ে তিনি ভয়ে আতঙ্গে থেমে যায়। এলাকার একাধিক সুত্র জানায় এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে শুক্রবার সন্ধ্যায় বুচিতলায় এবং শনিবার ঢালীপাড়ায় দুই দফা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের হাতে দেশীয় ধারালে অস্ত্র দেখা যায়। শনিবার রোহান যে দিন নিখোজ হয় সেদিন রাতে ঢালীপাড়ায় ধাওয়ার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানায় নিহত রোহান মাদকাশক্ত ছিল, বিবাহের পর থেকে কিছুটা উন্নতি হয়েছিল। তিনি জানান, এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব অথবা তার দামী মোবাইল ফোনটি নেওয়ার জন্য এ ঘটনা ঘটাতে পারে। মৃত্যুর কারণ হিসাবে তিনি আরো বলেন অতিরিক্ত মাদক সেবক করে গাছে নারিকেল পাড়তে উঠে পানিতে পড়েও তার মৃত্যু হতে পারে। 
নিহত রোহানের লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার মাগরিববাদ টিটি কলেজ মাঠ প্রাঙ্গন জানাযা অনুষ্ঠিত হয় পরে তাকে ঢালীপাড়ায় দাফন করা হয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন জানায়, নিহত রোহান গত ২৮ অক্টোবর নিখোজ হয়। মঙ্গলবার তার মরদেহ বাড়ীর পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। নিহতের মৃত্যুর কারন অনুসন্ধানে তদন্ত চলছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।