ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেও অবরোধের ১ম দিনে অবরোধের সমর্থনে মিছিল, অবস্থান ও বিক্ষিপ্ত পিকেটিং করেছে ,খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল অবরোধের সমর্থনে থানা এলাকার বিভিন্ন স্পটে এসব কর্মসূচি পালিত হয় বলে জানান থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান। গতকাল বেলা ৩ টায় কুয়েট পকেট গেট এলাকায় অবরোধ এর সমর্থনে মিছিল বের হয়। মিছিল করে, মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান এ সময় তিনি বলেন সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মসূচি পালন করছে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে, তিনি বিএনপির কেন্দীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল সহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও সাজানো পাতানো মামলা প্রত্যাহারের আহবান জানান । এ সময় উপস্থিত ছিলেন মোঃ মামুন শেখ, রফিকুল ইসলাম, হাসিবুর রহমান উজ্জল, শহিদুল ইসলাম সোহেল, মোঃ বিল্লাল হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ , সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,মোঃ ফয়সাল আহম্মেদ, সাইফুল্লাহ তাজিম, জিহাদুল ইসলাম, মোহাম্মাদ জাকারিয়া, সাদ্দাম হোসেন আবু, শেখ সিফাত মোঃ সাইদুজ্জামান, রশিদ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।