নৌকায় ভোট দিলে সামাজিক সুরক্ষার আওতা বাড়বে--চাঁপাইনবাবঞ্জে এমপি ওদুদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-১০-৩১ ২৩:২৭:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন,নৌকায় আবারও ভোট দিলে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করলে বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচীগুলো অব্যহত থাকবে। শুধু তাই নয়, এসবের আওতা ও পরিধি বাড়বে।্ মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকালে সদর উপজেলার চর অনুপরগর ইউনিয়ন পরিষদ আয়োজিত ‘ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওদুদ এসব কথা বলেন।
এমপি আরও বলেন,বর্তমানে ইউনিয়ন পর্যায়ে সরকারের ১৪ ধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু আছে। রয়েছে খাদ্য,কৃষি,চিকিৎসা,শিক্ষা,যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী। যেমন স্বল্পমূল্যে চাল,কৃষি ঋণ, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি নানান কর্মসূচী। শেখ হাসিনার নেতৃত্তে যদি আবার সরকার গঠিত হয় তবে এসবের আওতা বাড়বে। এমপি ওদুদ আবারও নৌকায় ভোট দেবার জন্য সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর সরাসরি উপকারভোগীসহ সকলের প্রতি আহব্বান জানান।
ইউপি কমপ্লেক্স চত্তরে আয়োজিত সভায় এমপি সামাজিক সুরক্ষার উপকারভোগি বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র, বয়স্কভাতাভোগি মঞ্জুর রহমান,একজন বিধবাভাতাভাগি ও একজন উচ্চবিদ্যালয়ের ছাত্রীর মুখ থেকে সরকারের সামাজিক সুরক্ষা সম্পর্কিত মতামত শোনেন। সাবেক ইউপি চেযারম্যান সেরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,ইউপি সদস্য আব্দুল মালেক,জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক  নজরুল ইসলাম,সাবেক জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম,সংগঠক ফাইজার রহমান কনক প্রমুখ। সভা সঞ্চালনা করেন আকবর আলী।