চ ঞ্চ ল কু মা র ভৌ মি ক

  • ভাব নিয়ে থাকাটাই উত্তম
  • ২০২৩-১০-৩১ ১৩:৫৭:৫৫
image

ভাব নিয়ে থাকাটাই উত্তম। 
এদেশে সরলতা মানেই বাঁশের জন্য তৈরি থাকা। 
কেউই আপনার কথার গুরুত্ব দেবেনা। 
বাড়ীর লোকজনও মনে করবে, 
ওর আবার মতামত কি, হ্যাবলা মার্কা লোক। 
আপনি হয়তো আন্তরিকতা নিয়ে কথা বললেন, 
লোকজন বুঝে গেলো এই লোকের পাওয়ার কম, 
কিছু করতে পারবে না। 
আপনি গাড়ী ভাড়া করে কোথাও গেছেন, 
ড্রাইভার আপনার স্বভাব আগের থেকেই জানে।  
দেড় হাজার টাকার ভাড়া আড়াই হাজার চাইলো, 
আপনি রাজী হয়ে গেলেন, যেহেতু হ্যাবলা মার্কা। 
ড্রাইভারের সাথে গাড়ীতে উঠে 
আন্তরিকতার সাথে তার খোঁজখবর নিলেন। 
ড্রাইভার আপনার আন্তরিকতার গুষ্টি মেরে 
চিন্তা করা শুরু করলো, ল
স করে ফেলছি আরো বেশী টাকা চাওয়া লাগতো। 
নামার সময় বলবে স্যার দুই ঘন্টা দেরী হলো, 
ছোটখাটো ভাড়া মারতে পারতাম, একটু বাড়ায়ে দেন। 
আপনার মেজাজ খারাপ হলেও কিছু করার নাই 
বিকজ আপনি ভালো মানুষ। 
এদেশে ভালোমানুষ মানেই হ্যাবলা।