মো হা ম্ম দ আ লী খা ন চৌ ধু রী মা নি ক

  • মায়ের শিক্ষা
  • ২০২৩-১০-২৯ ১৯:৫৭:৪০
image

কখনও তুমি ভীষন কঠিন
কখনও মায়ায় ভরা
কখনও চোখেতে অশ্রু চিক চিক
কখনও হাসি ভরা।
সেই শাসনে সেই বাঁধনে
এই আমিকে গড়া
তোমার শিক্ষা মাথায় নিয়ে
এই বন্ধুর পথ চলা।
তোমার আদর্শ ধারন করে
জীবন যুদ্ধে লড়া।