বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৯ ১৫:৩৭:৩৯
image

পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় আট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২৯শে অক্টোবর) রাজধানীর শাহজাহানপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মির্জা আব্বাসসহ ৫৭  জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০০ থেকে ৮০০ জনকে।
পুলিশ জানায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও ৭০০ থেকে ৮০০ অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। 
এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করেছে। এসময় রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা যানবাহন, হাসপাতাল, পুলিশ বক্সে অগ্নিসংযোগসহ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এতে এক পুলিশ সদস্য নিহত ও শতাধিক আহত হয়েছে।