রাজধানীতে পুলিশ নিহতের ঘটনায় পল্টন থানায় মামলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৯ ১০:০৩:৩৭
image

গতকাল রাজধানীর বক্স কালভার্ট এলাকায় পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 
শনিবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। 
রোববার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার তদন্ত কর্মকর্তা সেন্টু মিয়া। তিনি বলেন, পুলিশ সদস্য মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। 
এছাড়া গতকালকের এই ঘটনায় আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।