তা হে রা খা তু ন

  • আত্ম পর্যালোচনা
  • ২০২৩-১০-২৮ ১৬:২২:৪১
image

মধ্যবিত্ত ঘরে জন্ম আমার
ছিলেম সদা চঞ্চল
বাবার সততা আর সাহসে
পেতাম দীপ্ত মনোবল।

গঠন ছিল হালকা পাতলা
ছুটতাম সারা দিনমান
দুঃস্থ আর অসহায় দেখে
কেঁদে উঠত প্রাণ।

টিফিনের পয়সা দিতাম
পঙ্গু আর অসহায়দের
চিন্তা করিনি এই নেশা
পথ হবে আমার কাজের।

যেখানে দুঃখ যেখানে কষ্ট
ছুটতাম সাথে সাথে
ভাবিনি কখনো ক্ষমতা আমার
যোগ্যতা কি আছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান দেখিনি আলাদা কিছু
মানুষ মেনেছি তাই চলেছি তাদেরি পিছু
লুকিয়ে লুকিয়ে দুঃস্থ দের করে যেতাম সেবা
নামের চিন্তা করিনি আমি কিংবা উপহার দিবে কে বা।

সবার জন্য করেছি কাজ
বিনিময় করিনি আশা
আপনজন করেছে নিরাশ
ভেঙ্গেছে সাধের বাসা।

নিন্দা আর গীবদ করে
মুখোশধারি সুজন
অপবাদের বাতাস দিয়েছে
যে ছিল খুব আপন।

সততা আর সদালাপী
ছিল আমার শক্তি
রহমত দিয়েছ উদ্ধার করেছ
তাইতো জানাই ভক্তি।