মো শা হে দ চৌ ধু রী

  • চলে যাবো অনেক দূরে
  • ২০২৩-১০-২৭ ২২:০৩:৩১
image

চলে যাবো অনেক দূরে স্বপনের ওপার
রইলো জমা বুকের তলে ব্যথারই পাহাড়।।

কে এসেছে আমার দ্বারে
দেখবো না আর চুপিসারে 
গোপনে কে নিলো কেড়ে আমার অহংকার।।

তোমার দেয়া সুখের ছোঁয়া লেগেছিলো প্রাণে
সেই আবেশে এ' অবেলায় করছি স্মরণ গানে।

আসবো না আর ফিরে জানি
লইতে মধুর পরশখানি
দূরে থেকে করবে মনে সেইতো পুরস্কার।।