বরগুনা প্রতিনিধি: ইন্টারনিউজ এর সহযোগিতায় সিসিডি বাংলাদেশ এর আয়োজনে বরগুনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে দিন ব্যাপী ফ্যাক্ট চেকিং বিষয়ে জ্ঞান সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৭ অক্টোবর) শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অংশগ্রহণ করেন সাংবাদিক জাফর হোসেন হাওলাদার, মাহবুবুর রহমান অভি, মহিউদ্দীন অপু, জাহিদুল ইসলাম, সোহাগ হাফিজ, খান নাইম, সানাউল্লাহ রিয়াদ, ফাতিমা কাজল, রাসেল মাহমুদ, এবং সাইফুল ইসলাম হাসিব। কর্মশালা পরিচালনা করেন মুশফিক আরিফ। এ সময় দিন ব্যাপী ফ্যাক্ট চেকিং বিষয়ে জ্ঞান সংযোগ স্থাপন কর্মশালায় ১০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালায় ভূল তথ্য, মিথ্যা তথ্য ও গুজব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ফেইক নিউজ, গুজব, ভূল তথ্য, কু-তথ্য, অপ-তথ্য, প্রোপাগান্ডা, ফ্যাক্ট চেকিং, তথ্যের উৎস ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।