তেলিগাতী মধ্যপাড়ার গহর শেখের পুত্র প্রতিবন্ধী মো. কালাম শেখ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকল রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ তেলিগাতী গ্রামবাসী একতাবদ্ধ হয়েছে। নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবীতে শুক্রবার জুম্মাবাদ বৃহত্তর তেলিগাতী গ্রামবাসীর উদ্যোগে তেলিগাতী ক্লাব মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তেলিগাতীর ইতিহাসে স্বরণকালের মানববন্ধনে এলাকার সর্বস্থরের নারী, পুরুষ, আবাল বৃদ্ধসহ হাজার হাজার মানুষ দোষিদের শাস্তির দাবী ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। তারা হত্যাকারীদের ফাঁসির দাবী সম্বলিত কাগজ ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে সকল দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষ একত্বতা প্রকাশ করে দোষিদের সর্বোচ্চ শান্তির দাবী জানান। তেলিগাতীর কৃতি সন্তান ও খানজাহা আলী থানা আওয়ামী লীগের উপাদেষ্টা গোলাম রব্বানীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, ইউপি সদস্য জি এম এনামুল কবির, সংরক্ষিত মহিলা মেম্বর মাহফুজা বেগম, সাবেক মেম্বর সাবিনা ইয়াসমিন, থানা আ’লীগ নেতা সুরুজ্জামান হানিফ, ব্যাংকার জাহিদ ইকবাল, কাজী মঈনুল ইসলাম বাবলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. ফয়সাল হোসেন, কুয়েটের কর্মকর্তা মো, রবিউল ইসলাম, শেখ এরশাদ আলী, আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মানো, শেখ সোলায়মান, জিয়াউল হক, মাজহারুল ইসলাম, মো. আজিজুল ইসলাম, নিহতের ভাই আসলাম শেখ, মঞ্জু শেখসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । এর আগে তেলিগাতী পশ্চিমপাড়া ফেরদৌসী জামে মসজিদে জুম্মাবাদ নিহত কালাম শেখের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
উল্লেখ্য গত ২২ অক্টোবর মো. কালাম শেখকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে গলাকেটে হত্যা করে তেলিগাতী বাইপাসের মহসিন মোড়লের মাছের ঘেরে ফেলে রেখে যায়। এ ঘটনায় তার ভাই আসলাম শেখ বাদীয় হয়ে ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকান্ডের সাথে জড়িত মজনু ও ফরহাদ হোসেন ওরফে সুদে ফরহাদকে পুলিশ গ্রেফতার করেছে।