ইসরাইলকে বিশ^ সন্ত্রাসী ও দখলদার এবং মুসলমানদের জন্য হুমকি আখ্যা দিয়ে ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনি অসহায় নিরীহ নিপিড়ীত ও নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষার দাবীতে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা খন্ডখন্ড মিছিল নিয়ে জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যানারে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এ কর্মসুচিতে অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসরাইলকে বিশ^ সন্ত্রাসী দখলদার আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। বক্তারা ফিলিস্তিনী মুসলমানদের রক্ষায় বিশ^ নেতাদেরকে নিরিহ নির্যাতিত ও নিপিড়িত অসহায় ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে প্রত্যেককে যার যার অবস্থান থেকে ইসরাইলীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ঐ দেশের সকল পণ্য বর্জনের জন্য অনুরোধ করেন।
প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান হাফিজীর সভাপতিত্বে এবং ইসমাইল হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি তৈয়মুর হোসেন শাহিন, কেসিসি ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মহানগর ওলামাপার্টির সভাপাতি এস এম আনিছুর রহমান, ইসলামী আন্দোলন খানজাহান আলী থানার সভাপতি মাও. মাসুম বিল্লাহ, মাও ফরিদুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ বিন আ. খালেক, মাও. ফজুল্লাহ আল মাসুম। প্রতিবাদ সমাবেশে থানা আওয়ামী লীগ নেতা সায়েদুর রহমান, মাও সিরাজুল ইসলাম, মাও. আব্দুল আজিজ, খালিশপুর থানা জাপার সভাপতি আকরামুজ্জামান খান, খানজাহান আলী থানা জাতীয় পার্টির সভাপতি শেখ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মাও আকবার আলীসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার শতশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, মীরেরডাঙ্গা পেট্টোলিয়াম সার্ভিস হয়ে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।