এ জেড মু ন

  • চোখ
  • ২০২৩-১০-২৭ ১১:০১:৪৫
image

এসো, তুমি বিছানায় উঠে এসো,
না আমাকে স্পর্শ করো না
তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাক-
আমি তাকিয়ে থাকি তোমার আশ্চর্য 
      সুন্দর চোখের দিকে।
তোমার চোখগুলো আমাকে দিয়ে দাও
স্বচ্ছ নীল জারে ফরমালিন দিয়ে ডুবিয়ে রাখবো।
না কখনো নষ্ট হবে না।
তোমার চোখের দিকে তাকালে আমি 
     এক ঘোরের মধ্যে চলে যাই।
মরফিন নেওয়ার ফলে যে ঘোরের সৃষ্টি হয়
ঠিক সে রকম এক ঘোরে স্বপ্নাবিষ্ট হয়ে যাই।
তোমার মায়াময় চোখগুলো দেখলে
সকালের স্বচ্ছ নীল আকাশের কথা মনে পড়ে
যে আকাশ দেখে কবিরা কবিতা লিখে
প্রেমিক-প্রেমিকেরা নস্টালজিয়া হয়ে পড়ে 
আর অবাক পৃথিবী থমকে দাঁড়ায়। 
তোমার চোখগুলো আমাকে দিয়ে দাও
      আমি অবাক চোখে তাকিয়ে থাকবো
আর মনে মনে বলব 
ভালবাসি তোমাকে গভীর গভীরভাবে।।