প্রকৃতির রুপ দেখে হেরেছে পদ্ম পুষ্প,
ভেঙ্গেছে নদীর মন বহমান জলধার স্রোত,
বেদনা জমেছে আজ কুহেলিকার
ঠাইঁ মেলেনি গৃহদ্বার
সন্ধ্যা মালতি মধুর শয্যায়
মুখ ফিরাতে পারে না আজ
চারদিকে শুধু না পাওয়ার অনুভুতি,
বিমুগ্ধ আজ প্রকৃতির রানী
অসাধারন অপরুপ চাহনি
দেখে যেন মনে হয় -
কল্পনার কল্প সৃষ্টি।