ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো শেরে বাংলার জন্মবার্ষিকী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৬ ২২:০১:২৮
image

২৬ অক্টোবর সকালে দোয়েল চত্বরস্থ শেরে বাংলা এ কে ফজলুল হক এর মাজারে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলার নাতি ফাইয়াজুল হক রাজু, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান পীরজাদা শাহজাদা, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। এছাড়াও দেশের বিশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেরে বাংলা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, শিক্ষাবিদ। তার সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হলে পাঠ্যপুস্তকে তার জীবনীসহ সেমিনার সেম্পুজিয়ামের আয়োজন করতে হবে। শেরে বাংলা শুধু বাঙালি জাতির নেতা নন, তিনি উপমহাদেশের শিক্ষা বিস্তারে অনন্য দিকপাল।