ন জ্জে স আ হ ম্মে দ

  • প্রিয় জন্মভূমি
  • ২০২৩-১০-২৫ ২৩:৪১:০৬
image

আমার প্রাণের প্রিয় জন্মভূমি 
সবুজ শ্যামল বাংলাদেশ। 
পাহাড় নদে ঘেরা দেশ আমাদের 
রুপের যে তার নেই শেষ।

সারা বিশ্বের কোথাও তুমি 
পাবে না খুঁজে এমন দেশ।
আমার পুর্ব পুরুষের জন্মভিটে 
নিয়ে আছি সুখেই বেশ।

বক্ষ জুড়ে মায়ের বহমান নদী 
রোজ তৃষ্ণা মেটায় মোদের। 
প্রাণ উজাড় করে সাগর পাহাড়
উদারতা শেখায় আমাদের।

আম কাঁঠাল লিচু আনারস 
সুস্বাদু রসালো ফল।
বাঙালির রসনা বিলাস পূর্ণ করে
বাহুতে বাড়ায় বল।

সোনালী ধানের মনোরম হাসি
দোল খেলে যায় প্রাণে।
দোয়েল শ্যামা চড়ুই ঘুঘু টিয়ে
মন ভরায় রোজ গানে। 

মায়ের আঁচলেই চাই জীবনাবসান
মায়ের কোলেই শেষ ঠিকানা।
মায়ের আঁচলের প্রান্ত বদলে আশ্রয়ে 
জানি নেইতো কোন মানা!