প্যারালাইজড রবিউলকে হুইল চেয়ার প্রদান করলো 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন
- চৌগাছা (যশোর) প্রতিনিধি
-
২০২৩-১০-২৫ ১৯:৩৩:৩৯
যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন কোটালীপুর মাঠপাড়া গ্রামের মোঃ বাক্কার বিশ্বাসের ছেলে প্যারালাইজড রোগী মোঃ রবিউল ইসলামকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন"। আজ বুধবার (২৫ অক্টোবর) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে মোঃ বাক্কার বিশ্বাসের ছেলে মোঃ রবিউল ইসলাম ব্রেন স্ট্রোক করে ৩ বছর ধরে প্যারালাইসিসে বিছানায় শুয়ে থাকেন। তার বাবা নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকাই তিনি 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির, উপদেষ্টা আব্দুর রহমান বিশ্বাস, মোঃ আহাদ আলী, মোঃ জুয়েল মাহমুদ, মোঃ সোহেল রানা, মোঃ ফারুক হোসেন, মোঃ রাকিব হোসেন, মোঃ মনিরুল ইসলাম, সুলতান মাহমুদ রনি, মোঃ পলাশ কবির সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।