ফে র দৌ স খা ন ম

  • জীবন নিয়ে লিখি
  • ২০২৩-১০-২৫ ০৯:৩৭:০৮
image

আমি কবি নই…….
আমি কবিতা লিখি না,
আমি এলোমেলো কথা লিখি,
আমি আমার কথা লিখি,
আমি রঙ বেরঙের কষ্ট নিয়ে লিখি,
আমি সত্য লিখে যাই,
আমি জীবন নিয়ে লিখি !

এগুলো কবিতার শব্দ নয়,
আমার  হৃদয়ের আর্তনাদ,
শিশুর মত চিৎকার করে কাঁদতে পারি না,
আমি যে অনেক বড় হয়ে গিয়েছি,
সেই ক্ষতগুলো আজো পোড়ায়,
একটু একটু করে লিখবো,
যতদিন পথ চলবো !

আমি গ্রানড কেনিয়ন এর চুড়ায় উঠেছি,
ভয়াবহ শূন্যতা অনুভব করেছি,
আমি তাই লিখি,
পাহাড় কাটা রাস্তা পেরিয়ে কেনিয়ন লেক এ গিয়েছি,
পাথরের উপর বসে জলের কান্না শুনেছি,
পানির স্রোতে আমি যেন কি দেখতে পাই,
আমি তাই নিয়ে লিখি !

আমার জীবন ভ্রমন কাহিনী লিখবো,
আমার সরলতা,
বিশ্বাস ঘাতকতা নিয়ে লিখবো,
যারা আজো আমায় কাদায়,
সব দুঃখ কষ্ট লিখে যাব,
আমার হৃদয়ের উন্মাদনা,
লিখতে লিখতে ভোর হয়ে যাবে,
আমায় বুঝতে না পারা,
ভালোবাসার কথা লিখে যাব  !!

বন্ধু আইডি-৪৭৫