ডি উ ক হু দা

  • পরপারের বার্তা
  • ২০২৩-১০-২৪ ২৩:০৪:২৩
image

পরপার হতে,বার্তা পাঠিয়েছে সে,
বার্তা পাঠিয়েছে, 
এ জগৎ সংসারে, 
নিজের তরে,যা কিছু করেছে সে,
সবই তা মিছেরে,সবই তা মিছে,
বার্তা পাঠিয়েছে সে,বার্তা পাঠিয়েছে,
পরোপকার করেছে যা,তাই শুধু আছে তা,
সে সবই তার, সম্বল হয়েছে,
বার্তা পাঠিয়েছে সে,বার্তা পাঠিয়েছে,
তাই থাকতে হাতে সময়,দু'হাত ভরে কামাই,
মানুষ ভালবেসেরে,মানুষ ভালবেসে,
বার্তা পাঠিয়েছে সে,বার্তা পাঠিয়েছে, 
এ জগৎ সংসারে,নিজের তরে,
যাকিছু করেছে সে,
সবই তা মিছেরে,সবই তা মিছে,
পরপার হতে সে,বার্তা পাঠিয়েছে, 
সে বার্তা পাঠিয়েছে।