সেনপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক

  • শেখ বদর উদ্দীন
  • ২০২৩-১০-২৩ ২২:৩৬:১৮
image

নগরীর কেসিসি ২নং ওয়ার্ডের সেনপাড়া সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সন্ধা সাড়ে ৬টায় কেসিসি ২নং ওয়ার্ডের সেনপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে মন্দির পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেনপাড়া সার্বজনীন পূজা মন্দির এর সভাপতি নির্মল দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, কাউন্সিলর মনিরা পারভিন। বক্তৃতা করেন মো. শাকিল আহমেদ, মোঃ শরিফুল ইসলাম মিঠু, মো. সায়েদুর রহমান, মোঃ সুরুজ্জামান হানিফ, মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট নার্গিস খানম, নীলা নাসির, আফজাল হোসেন, মো. রবিউল ইসলাম, লিয়াকত মুন্সি, ইসমাঈল হোসেন ইমন, সাথী বেগম, সেলিনা বেগম, রেখা আক্তার, রেবা সুলতানা, শেখ আফসার হোসেন বাবু, সেনপাড়া সার্বজনীন পূজা মন্দির এর সাধারণ সম্পাদক সরল কুমার মজুমদার, অজিত সরকার, নিরঞ্জন রাহা, প্রশান্ত বনিক, সজল মজুমদার, সঞ্জয় নন্দী, অসীম সরকার, জয় গোপাল সিং প্রমুখ।