কোম্পানীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১০-২৩ ০৯:২৬:১১
image

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
এ স্লোগানকে বুবে লালন করে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা আশ্রাফুল ইসলাম প্রমূখ।