রোববার ঢাকায় পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ে গিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর বার বার আঘাত এসেছে, তবে আওয়ামী লীগ সবসময় তাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। দেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে।
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হিন্দু ধর্ম্বাবলম্বীদের সহযোগিতা চান শেখ হাসিনা।
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আয়োজকরা। মন্দিরে প্রধানমন্ত্রীকে নৃত্যগীতের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় সনাতন ধর্মের নেতারা নিজেদের সম্প্রদায়ের নানা দাবী দাওয়া তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে। ৭৫এর পর হিন্দুদের উপর আঘাত আসলে তার দল পাশে ছিলো বলেও জানান তিনি।
ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রধানমন্ত্রী যান রামকৃষ্ণ মিশনে। সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মঠ ও মিশনের পুরোহিতরা। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূঁজা হচ্ছে। যা বিএনপি ও এরশাদের শাষণামলে সম্ভব ছিলো না। শারদীয় দুর্গোৎসব নির্বিঘœ করতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মীরাও সজাগ রয়েছে।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা ও আশীর্বাদ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।