চাঁদপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

  • এস এম রাসেল
  • ২০২৩-১০-২২ ২২:১৪:২৫
image

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসন, বি আর টি এ ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদোগে রবিবার র ্যালী বের হয়।  র ্যালেীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক কামরুল ইসলাম। বেলুন উড়িয়ে  দিবসটির শুভ সূচনা করা হয়। 
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত   জেলা প্রশাসক মোঃ  মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।  
অন্যানে্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেসক্লাবের সহ সভাপতি রহিম বাদশা, বিআরটির ডিডি আফজাল হোসেন,  নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক  শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ। 
এছাড়া বিকেলে  ইলিয়াস কান্চনের স্ত্রী জাহানারা কান্চনের জন্য নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।