ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ বছর সপ্তম বারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য" আইন মেনে সড়ক চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" । ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরাশনে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় নিরাপদ সড়ক চাই ( নিসচা) নামে একটি সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় ২২ শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ২২ অক্টোবর সকাল ১০ টায় শিরোমণি খুলনা - যশোর মহাসড়কে র্যালি শেষে শিরোমণি নিসচা কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আব্দুস সালাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন মোল্লা লিমন হোসেন, আব্দুস সামাদ মাস্টার, মোঃ মাসুম বিল্লাহ, শেখ ইমদাদুল ইসলাম,সরদার বিল্লাল হোসেন, শেখ মহিবুল্লাহ,শেখ রেফায়াত হোসেন, শেখ সুজন আহমেদ, মোহাম্মদ বাচ্চু, আসাদ, শেখ মেহেদী হাসান, শেখ আবু তালেব, শেখ রোকন উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।