নিসচা) ‘ ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে ক্যাম্পেইন

  • শহীদুল ইসলাম
  • ২০২৩-১০-১৮ ০১:০৬:৪৮
image
মঙ্গলবার অক্টোবর মাসব্যাপী চলমান কর্মসূচির ৭ম তম কর্মসূচির অংশ হিসেবে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা) ‘ ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুলের যৌথ উদ্যোগে ফেনী জেলার দূর্ঘটনার ঝুকিপূর্ণ মোড় ও রাস্তা সমুহে চালক ,পথচারী,ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জন সাধারণ ও পথচারীদের মধ্যে সড়ক ব্যবহার এবং নিরাপদে চলাচলের ব্যাপারে দিক নির্দেশনা মূলক ক্যাম্পিং পরিচালনা ও লিফলেট বিতারন কার্যক্রম পরিচালিত হয় । নিরাপদ সড়ক চাই ফেনী (নিসচা) শাখার সদস্য সচিব মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ফেনীর জেলার এসব ঝুঁকিপুর্ণ স্থানে যানজট নিরসন কর্মসুচি ও লিফলেট বিতরন সহ বিভিন্ন আইনের বিধানকে সম্মান রেখে সবাইকে আইন মেনে সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয় । সরেজমিনে এসব স্থানে গিয়ে রাস্তার ভয়াবহ অবস্থা দৃশ্যমান হয় । সড়ক দুই পাশে ঘন জঙ্গল এবং সড়কের উপর বিভিন্ন ব্যক্তিগত জিনিস শুকানোর প্রবনতা যা মারাত্বক দুর্ঘটনা ঘটাতে পারে । পরে এলাকাবাসীকে ডেকে অনুরোধ ও সচেতন করা হয় । এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মোহসিন মিয়া ,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন ,কার্যকরি সদস্য সাইফুল ইসলাম,মোঃ গিয়াস উদ্দিন ,আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান,ওমর ফারুক,ইউসুফ সহ নিসচা ফেনী জেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত থেকে কার্যকরি ভুমিকা পালন করেন । আগামী ২২ অক্টোবর ২০২৩ নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তুতি মূলক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।