পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত মেধাবী স্কুল ছাত্র সজীব স্মরণে সচেতনতা চত্ত্বর

  • এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৩-১০-১৫ ২৩:২৩:০৬
image

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥
সড়ক দুর্ঘটনায় নিহত পাইকগাছার মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব স্মরণে সচেতনতা চত্ত্বর করা হয়েছে। কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা যৌথভাবে সড়ক দূর্ঘটনার স্থান উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে এ সচেতনতা চত্ত্বর করেছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সজীব সচেতনতা চত্ত্বরের শুভ উদ্বোধন করেন নিসচা উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,প্রধান শিক্ষক সঞ্জয় কুমার,প্রধান শিক্ষক আব্দুর রহমান, নিহত সজীবের পিতা আজিজুর রহমান, মাতা আর্জিনা বেগম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ,শেখ দ্বীন মাহমুদ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, নিসচা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন,সাইদুর রহমান,দিলিপ বিশ্বাস হেদায়েত আলী টুকু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক তপন পাল,অলিউল ইসলাম,মনিরুল ইসলাম. মিন্টু অধিকারী, ফরিজুল ইসলাম, শ্যামপদ, শংকর দে ও হাফিজুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জলিল উদ্দীন। উল্লেখ্য, গত ২ জুলাই ঈদের ২য় দিন  উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হরিঢালী গ্রামের আজিজুর রহমান ও আর্জিনা বেগম এর এক মাত্র পুত্র সন্তান মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব ও নানী শাহিদা বেগম নিহত হন। নিহত সজীব কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম সেন্টপ্লাসিট স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র। মৃত্যুরপর সজীব আমেরিকায় ইংরেজি বিষয়ে লেখাপড়ার জন্য স্কলরসীপ এর জন্য মনোনীত হয় বলে তার পরিবার জানাই।