মির্জাপুরে তরুণদের নিয়ে মতবিনময় সভা

  • শিলা আক্তার,
  • ২০২৩-১০-১৪ ২৩:২১:২৬
image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে তরুনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ‘তারুণ্যে ভরপুর, ডিজিটাল মির্জাপুর’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বিকেলে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ইবিএস গ্রুপ এর পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে তরুনদের সঙ্গে আলোচনায় অংশ নেন ইউটিউবার সুলায়মান সুখন ও সকিব রায়হান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও সদস্য শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন। #