চরহাজারীর ২ নং ওয়ার্ড শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভাপতি রাফেল,সম্পাদক নিরঞ্জন

  • ইমাম হোসেন খা়ঁন:
  • ২০২৩-১০-১৪ ২৩:০৩:১৭
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিচার শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন কমিটি-২০২৩ খ্রিঃ ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকাল ৫ টার সময় চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মজমদার পাড়ার চরহাজারী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে,কোম্পানীগঞ্জ উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের মেম্বার মো: গোলাম হোসেন চৌধুরী রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল।
উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র মজুমদার,
শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার,সাবেক ব্যাংক কর্মকর্তা
বাবু নিরঞ্জন সরকার,সাবেক ইউপি মেম্বার এনামুল হক,
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আলম সবুজ,সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
প্রধান উপদেষ্টা-ইস্কান্দার হায়দার চৌধুরী বাবু,
উপদেষ্টা মোঃ ইউনুস,বাবু নারায়ণ চন্দ্র মজুমদার,এনামুল হক,বাবু বিমল মজুমদার,বাবু সুবন্ধু মজুমদার,ফিরোজ আলম সবুজ,বাবু পতিত বন্ধু মজুমদার,বাবু হরলাল সরকার বিহারি,বাবু ধনেশ্বর মজুমদার,বাবু প্রবীর মজুমদার।
সভাপতি মো: গোলাম হোসেন চৌধুরী রাফেল,
সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন,বাবু নরেশ মজুমদার,
সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সন্তোষ কুমার মজুমদার,বাবু অনিল মজুমদার,বাবু হরিপদ মজুমদার,সাংগঠনিক সম্পাদক বাবু বিজল মজুমদার,প্রচার সম্পাদক -বাবু বিভীষণ মজুমদার,সহ প্রচার সম্পাদক বাবু টিকেন্দ্র মজুমদার,সমাজ কল্যাণ সম্পাদক ফকরুল ইসলাম সোহাগ।
এছাড়াও ২৮জনকে সদস্য করে মোট ৫০জন বিশিষ্ট এই কমিটি করা হয়েছে।