হো স নে য়া রা বে গ ম

  • যদি আমাকেই চাও
  • ২০২৩-১০-১৪ ১০:১৭:০৯
image

যদি কোন শীত বিকেলে এককাপ চায়ের সঙ্গী
সে আমাকেই চাও 
কোন এক বর্ষায় ঝুম বৃষ্টিতে ভিজতে গিয়েও  
আমার হাতটাই ধরবে বলে চাও
কোনো কোনো নষ্টালজিক দুষ্ট প্রহরে কেবল 
আমাকেই চাও শুধু আমাকে
স্ক্যান্ডিনেভিয়ার কোন দূরদেশে
নির্বাসনে গিয়েও যদি শুধু আমাকেই চাও
আমি আর কোন শর্ত দেবনা তোমায়---
একবার ---
শুধু একবার হাতটা ধরব বলে তোমার
এই পড়ন্ত বেলায় দাঁড়িয়ে থাকব ঠায়।