অলিম্পিকে আবারো ক্রিকেট অন্তর্ভূক্ত হতে যাচ্ছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১১ ১০:৪৪:২৪
image

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্যতম আকর্ষণীয় একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে দেখা যেতে পারে। এ সপ্তাহেই মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সবশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল।
আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। এখনো যদিও এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রায় একশ সাতাশ বছর পর অলিম্পিকে ক্রিকেটকে দেখতে পাওয়া সত্যিই এক বিশাল মাইলফলক। বর্তমান সভাপতি থমাস বাখও ক্রিকেটের অন্তর্ভূক্তির বিষয়ে সমর্থন জানিয়েছেন। আগামী ১৫-১৭ই অক্টোবর মুম্বাইয়ে আইওসির কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জানা গেছে, প্রস্তাবিত পাঁচটি ইভেন্টের মধ্যে অন্যতম হচ্ছে ক্রিকেট। এদিকে, যুক্তরাষ্ট্রে অলিম্পিকের জন্য ২৮টি ইভেন্টের নাম ঘোষণা করা হয়েছে। 
উল্লেখ্য, বিশ্বের প্রায় সকল ক্রীড়া ইভেন্ট আর বিশ্বসেরা তারকাদের এক মিলনমেলা এই অলিম্পিক। প্রতি চার বছর পর পর বসে এই অলিম্পিকের আসর, যেখানে অংশগ্রহণ করতে মুখিয়ে থাকেন ক্রীড়াবিদরা।