প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা পাঁচ দফা দাবিতে তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পাঁচ দফা দাবিতে ১০, ১১ ও ১২ অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করার কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজসহ জেলার অন্যান্য সরকারি কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।
এ উপলক্ষে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ইউনিট প্রধান অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ খান প্রমুখ।