কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৩-১০-০৯ ২৩:২৭:৩৯
image
০৯ অক্টোবর, ২০২৩ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে টেকনিক্যাল সেমিনার অন “এ প্রসেস টু এ্যাসেস ট্রাস্টঅর্থি এআই” অনুষ্ঠিত হয়েছে। ০৯ অক্টোবর সোমবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ’র ইনটেল এর রিসার্চ সায়েন্টিস্ট ড. জেসমিন জাহান তিথি। সেমিনারে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।