ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশ খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী আগামী ১০ অক্টোবর সন্ধ্যায় পবিত্র ওমরাহ হজ্ব পালন করার জন্য সৌদি আরবের উদ্দেশ্য যাত্রা করবেন। পবিত্র হজ পালন করতে যাওয়ার জন্য বেগ লিয়াকত আলী বলেন, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায় পবিত্র হজ্ব করার পালনের উদ্দেশ্য যাত্রা করতে পেরে মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। (আলহামদুলিল্লাহ)। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্জ পালন করতে পারি। তিনি ও তার পরিবারের কোন সদস্যের যে কোন ভুলের জন্য সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন আমি ও সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ ও সুন্দরভাবে ওমরা হজ্ব পালন করে দেশে ফিরতে পারি এই দোয়া কামনা করেন।