মহেশখালীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেট সক্রিয়,পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-১০-০৬ ০১:২১:৩৪
image
মহেশখালী কক্সবাজার ০৫ অক্টোবর ২০২৩ মহেশখালীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেট সক্রিয় পুলিশের অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার উপপরিদর্শক (এস.আই) অপু দে তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে কুতুবজোমের বটতলী বাজারের মধ্যমপাড়ার শামসুল আলমের বসত ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ওই বসতঘর থেকে চোরাইকৃত একটি কালো সিলভার রঙের এফজেটএস এবং হলুদ রঙের একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে শামসুল আলম (৩৩) পালিয়ে যায় বলে জানান পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন- মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী। তিনি জানান- কুতুবজোমের একটি বাড়ি থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই মোটরসাইকেল চোরাই কাজে জড়িত শামসুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।