নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা বদরের নেছা উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন
- সোহেল ঃ
-
২০২৩-১০-০৪ ১৮:২৫:৫০
নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় সড়ক দিবস মাস অক্টোবর মাসের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার আলাইয়া পুর বিশিষ্ট শিক্ষা অনুরাগী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বদরের নেছা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাএীদের সাথে মত বিনিময় এবং জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। উক্ত অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল এর পরিচলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ স্কুলের প্রধান শিক্ষক প্রসান্ত কুরী, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, ধর্মীয় শিক্ষক মাওলানা জামাল উদ্দিন সহ শিক্ষক বৃদ্ধ, ছাত্র ছাএী উপস্থিত ছিলেন।