সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত মাওলা বক্স গাজীর ছেলে মোঃ তুহিন রহমান (৪০) এবং ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ওরফে সাহেব আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা দেবহাটা থানার মামলা নং-০৬, তারিখ ২৯ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার মোঃ আলমগীর হোসেন (সাহেব আলী) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর পিতার নাম আব্দুস সাত্তার। তাঁর স্থায়ী ঠিকানা কামিনীবসু এবং বর্তমান ঠিকানা সাংবাড়িয়া, দেবহাটা, সাতক্ষীরা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক ২৮ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।