ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার ফুলতলা উপজেলার ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা শনিবার আছর বাদ এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র শিরোমনি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শিরোমনি বাজার এলাকায় স্থানীয় দোকানপাট,ব্যবসায়ী ও পথচারীদের মাঝে নির্বাচনী লিফলেট হাতে সালাম, কুশল বিনিময় ও গণসংযোগ করছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি ও সমর্থকদের একটি বহরকে বাজারের বিভিন্ন দোকান ব্যবসায়ীদের সাথে প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
উল্লেখ্য, আলহাজ্ব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য থেকে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা, কার্ড বণ্টনে স্বচ্ছতা, সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত নাগরিক সেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও ক্রীড়ার মানোন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
গণসংযোগকালে তিনি আটরা গিলাতলা ইউনিয়নকে একটি আধুনিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।