ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ঘিরে মহেশখালীতে পুলিশের ওপর হামলা দুই পুলিশ সদস্য আহত,

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-২৭ ২৩:২৯:০৬
image

মোটরসাইকেল ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন  রাউন্ড ফাঁকা গুলি, গ্রেপ্তার ১
মহেশখালী (কক্সবাজার) 
মহেশখালী থানা পুলিশের  নিয়মিত  অভিযানে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের  এক   নেতাকে  গ্রেপ্তারকে কেন্দ্র করে মহেশখালীতে  উত্তেজনা, পুলিশের  ওপর হামলা ও সরকারি কাজে  ব্যবহৃত মোটরসাইকেল  ভাঙচুরের ঘটনা ঘটেছে।  গ্রেপ্তার  ব্যক্তিকে  পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ঘটনায়  পুলিশের  দুই  সদস্য  আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ  সদস্য ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  অভিযান  চালিয়ে  ছাত্রলীগ  নেতাকে গ্রেপ্তার  করে থানায়  নিয়ে যায় পুলিশ। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা   পরিস্থিতি,  পুলিশের    নিরাপত্তা   এবং অপরাধ  দমনে  আইন প্রয়োগের  সক্ষমতা  নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মহেশখালী উপজেলার কুতুবজোম  ইউনিয়নের  খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  গ্রেপ্তার  ব্যক্তির  নাম কলিম উল্লাহ ইমন। তিনি কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বলে পুলিশ ও  স্থানীয় সূত্রে  জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশের  অভিযান  পুলিশ  সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃআব্দুস সোলতানের দিকনির্দেশনায় পিএসআই ইকবাল হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় খোন্দকারপাড়া  এলাকায় বিশেষ অভিযান   পরিচালনা   করে।  অভিযানের  একপর্যায়ে কলিম উল্লাহ ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকে কেন্দ্র  করে   পুলিশের  ওপর  হামলার অভিযোগঃ-
পুলিশের দাবি, কলিম  উল্লাহ  ইমনকে  গ্রেপ্তারের  পর তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের  ওপর  হামলা  চালানো হয়। এ সময় এএসআই  শরীফ ও  এএসআই  এন্টান চাকমা আহত হন। পুলিশের  একটি  মোটরসাইকেলও  ভাঙচুর করা হয়।একপর্যায়ে পুলিশের গাড়ির গতিরোধ করে গ্রেপ্তার ব্যক্তিকে   ছিনিয়ে   নেওয়ার   চেষ্টা   করা   হয়    বলে অভিযোগ   রয়েছে।   এতে   ঘটনাস্থলে   উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তিন   রাউন্ড  ফাঁকা   গুলি   ছোড়ে। অতিরিক্ত  পুলিশ পৌঁছালে  হামলাকারীরা   সরে যায়, পরিস্থিতির  খবর পেয়ে   (ওসি)  মোঃ আব্দুস  সোলতানের    নির্দেশনায় মহেশখালী   থানা    পুলিশের    আরও    একটি   দল ঘটনাস্থলে   পৌঁছায়।   অতিরিক্ত   পুলিশ    সদস্যদের উপস্থিতি টের পেয়ে হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যায়।   পরে পুলিশ  গ্রেপ্তার   কলিম  উল্লাহ ইমনকে নিজেদের  হেফাজতে নিয়ে মহেশখালী থানায় নিয়ে   আসে।  পুলিশের   ওপর    হামলার   প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  এদিকে  পুলিশের   ওপর   হামলা  ও   মোটরসাইকেল    ভাঙচুরের  খবর  ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি   এবং   অঙ্গ  ও  সহযোগী  সংগঠনের  নেতাকর্মীদের  নেতৃত্বে  বিক্ষোভ   মিছিল অনুষ্ঠিত হয়।    বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা, সরকারিকাজে  বাধা   প্রদান   এবং  গ্রেপ্তার ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদ জানান। এ ঘটনায়  জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
আইনশৃঙ্খলা  পরিস্থিতি  নিয়ে প্রশ্নঃ- একজন গ্রেপ্তার ব্যক্তিকে  কেন্দ্র  করে পুলিশের  ওপর  হামলা, দায়িত্ব পালনরত   সদস্যদের   আহত   করা, মোটরসাইকেল ভাঙচুর   এবং   ছিনিয়ে   নেওয়ার  চেষ্টার  অভিযোগ নিঃসন্দেহে গুরুতর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় এ ধরনের পরিস্থিতি  তৈরি হলে তা শুধু পুলিশি  কার্যক্রমকেই  বাধাগ্রস্ত  করে না, বরং সাধারণ মানুষের নিরাপত্তা  নিয়েও  উদ্বেগ তৈরি করে।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)  মোঃ আব্দুস সোলতান জানান - এ ঘটনায় মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে,আহত পুলিশ সদস্যদের চিকিৎসা, গ্রেপ্তার   ব্যক্তির   বিরুদ্ধে   বিদ্যমান মামলা এবং   পুলিশের  পরবর্তী আইনগত  পদক্ষেপ  নেওয়া হচ্ছে। অপরাধের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।