নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে কিশোর চার্জারভ্যান চালকের মরদেহ উদ্ধার

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-১১-২৭ ১৮:৪৩:৩৯
image

নওগাঁ 
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৬) নামে এক কিশোর চার্জারভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের কালিগ্রাম চার রাস্তার মোড়সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
স্থানীয় এলাকাবাসী জানান, বাঁশঝাড়ের মধ্যে কিশোর চার্জারভ্যান চালক সিয়াম হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে সিয়াম হোসেন চার্জারভ্যান নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, কালিগ্রাম মোড়ের একটি বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে রয়েছে। এ খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবজাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে।