পাইকগাছার সিনিয়র সাংবাদিকসহ জনপ্রতিনিধিদের নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও তথ্য

  • ‎শেখ নাদীর শাহ্,
  • ২০২৬-১১-২৭ ১৭:৪৯:১০
image

পাইকগাছা(খুলনা):
‎আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগরে জমিজমা সংক্রান্তে পারিবারিক দ্বন্দ্ব ও পরষ্পর মামলার ঘটনায় বেপরোয়া হয়ে উঠেছে একটি পরিবার। জমির জবর দখলে ব্যার্থ ও মামলায় হেরে প্রতিশোধ পরায়ন হয়ে পরিবারটি তাদের প্রতিপক্ষ ও প্রতিপক্ষদের সহায়তার অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিককে জড়িয়ে ঢাকা থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার ফেসবুক পেইজে মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করে নানা কুৎসা- অপপ্রচার চালিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করছে।
‎গত ২৪ নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত প্রজন্ম২৪বিডি.কম অনলাইন পত্রিকার ফেসবুক পেইজে ওই অভিযোগের ভিত্তিতে স্থানীয় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম ও তার দুই সহোদর শেখ কবির হোসেন ও শেখ হাফিজুর রহমান লাচ্চু, দুই চাচাতো ভাই শেখ সাইদুর রহমান লুলু ও শেখ তৌহিদুর রহমানের পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম’র সম্পাদক, কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের প্রবীণ সদস্য ও কাশিমনগর বাজার জামে মসজিদের যুগ্ম সম্পাদক শেখ দীন মাহমুদ ও কপিলমুনি ইউপির সাবেক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সংগ্রামী সদস্য,পাইকগাছা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এম শাহাদাৎ হোসেন ডাবলুকে জড়িয়ে ঐ অপপ্রচার করা হয়।
‎যেখানে ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম ও তার ভ্রাতাদের বিরুদ্ধে ইউপি সদস্য পদকে পুঁজি করে বিভিন্ন সময় নানা অনিয়ম, দূর্নীতি, সরকারি জায়গা দখল পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে তুলে ধরা হয়। অন্যদিকে শেখ দীন মাহমুদকে মাদক বিকিকিনির সহযোগী মাদক সম্রাট, দখলদারদের সহযোগী ও শাহাদাৎ হোসেন ডাবলুকে সংশ্লিষ্ট সকলের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যা দেওয়া হয়। ঘটনায় সাংবাদিক শেখ দীন মাহমুদ ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুসহ সংশ্লিষ্টরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
‎প্রকৃত পক্ষে ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম দিং ও স্থানীয় মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে স.ম আলী মোস্তাক জুযেল দিংদের মধ্যে পারিবারিক জমিজমার ভাগ-বন্টন ও আইল-সীমানা সংক্রান্তে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পরষ্পর দু’টি মামলাও করেন। প্রথমটি স.ম আলী মোস্তাক বাদী হয়ে তারই আপন মামাতো ভাই শেখ রবিউল ইসলামসহ তার ৫ সহোদরকে আসামী করে ফৌ:কা: বিধির ১৪৪ ধারা মতে একটি মামলা করেন। যার নং এম,আর-১৪৬/২০২৬। মামলায় আদালত দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখতে নির্দেশপূর্বক মামলাটি নিষ্পত্তি করে।
‎অন্যদিকে মামাতো ভাই মো: হাফিজুর রহমান বাদী হয়ে আপন ফুফাতো ভাই স.ম আলী মোস্তাক জুযেলসহ তার তিন সহোদরকে আসামী করে একই আদালতে ফৌ:কা: বিধির ১০৭ ও ১১৭(সি) ধারা মোতাবেক অপর একটি মামলা করেন। যার নং- ৬১/২৬। আদালত মামলাটি খারিজ করেন। প্রসঙ্গত, স.ম আলী মোস্তাকের দায়ের করা মামলায় সাংবাদিক শেখ দীন মাহমুদকে ৩ নং ও তার চাচাতো ভাই স.ম মিন্টু বেলালকে ৫ নং স্বাক্ষী হিসেবে দেখানো হয়।
‎প্রকৃত পক্ষে কাশিমনগর মৌজার সিএস ১১৫ ও এসএ ১৩১ খতিয়ানে ৭১৬ দাগে ০.১৬ একর জমিতে স.ম আলী মোস্তাকের নানা শেখ আবুল হোসেন ০.০২ একর জমির মালিক থাকেন। সে অনুযায়ী তার মা লতিফা খানম ওয়ারেশ সুত্রে ০.০০২৫ একর বা ১/৪ শতক জমির মালিক থাকেন। তবে সর্বশেষ বিআরএস জরিপে সম্পূর্ণ তঞ্চকতামূলক ভাবে ৯৬২ খতিয়ানে ১২৩০ দাগে ০.০৪ একর জমির রেকর্ডপ্রাপ্ত হন। যার ০.০২ একর জমি পুকুর ও ০.০২ একর জমি ভিটা সীমানায় অবস্থিত। যা স.ম আলী মোস্তাক দিং প্রথম থেকেই সীমাণা প্রাচীর দিয়ে বসতভিটার সাথে একলব্ধ করে ভোগ দখলে রেখেছেন। সম্প্রতি তারা নিজ প্রাচীরের বাইরে ভিটা শ্রেণির বাকি ০.০২ একর জমির দখল নিতে চাইলে বিরোধের সৃষ্টি হয়। প্রসঙ্গত, দীন মাহমুদ দিং সি এস ও এসএ জরিপে ৭১৬ দাগে ৪ আনা অংশে ০.০৪ একর জমির মালিক হলেও তাদের কোন অংশ বিআরএস জরিপে রেকর্ড হয়নি।
‎প্রকাশিত সংবাদে দীন মাহমুদ দিংকে দখলবাজ চাঁদাবাজ হিসেবে আখ্যা দিলেও প্রকৃত পক্ষে স.ম আলী মোস্তাক দিং দীন মাহমুদ দিংদের সিএস মালিকানাধীন ৭১৮ দাগের ০.২০ একর সম্পত্তি যা এসএ জরিপে অধিগ্রহন ছাড়াই হাট শ্রেণিতে খাস খতিয়ানভূক্ত বিআরএস জরিপে ১২২৮ দাগের খাস খতিয়ানভূক্ত অন্তত ০.০৫ একর জমির জবরদখল করে ৫ টি দোকান ঘর নির্মাণ করে দখল করে আছেন। তার অপর এক চাচাতো ভাই একই দাগে হাট সীমানায় আরোও প্রায় ০.০৫ একর জমির দখল নিয়ে মাটিভরাট পূর্বক বসতবাড়ির গেট বরাবর দখল নিয়েছেন।
‎প্রসঙ্গত, সরকারি হাটশ্রেণির জমিতে দোকান ঘরগুলি প্রথমত তার মৃত দুলাভাই আবুল কাশেম (আবুল দর্জি) নির্মাণ করলেও ৫ আগস্টের পর তার তিনটি দোকানের দখল নিয়ে পূণনির্মান করে নিজ দখলে নিেেয়ছেন। বাকি ২ টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ায় তার এক ভাগ্নি রিপা পারভিন তা সংষ্কার করতে পারছেননা।
‎এ ঘটনায় তিনি তার প্রাপ্য দোকান ঘরের পজিশনসহ প্রাপ্য ০.০৫৩৩ একর জমি বুঝে পেতে ইউনিয়ন পরিষদ, থানাসহ আদালতে মামলা করেছেন। সর্বশেষ এ সংক্রান্তে পাইকগাছা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। যার নং ৮৯/২০২৬।